Ration Scam: রেশন বন্টন দুর্নীতির তদন্তে হেফাজতে পেয়েই জ্যোতিপ্রিয় মল্লিককে ম্যারাথন জেরা ED-র
ABP Ananda | 01 Nov 2023 09:21 AM (IST)

ABP Ananda Live: হেফাজতে পেয়েই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ম্যারাথন জেরা ইডির। রেশন দুর্নীতিতে কী ভূমিকা প্রাক্তন খাদ্যমন্ত্রীর, জানতে চান তদন্তকারীরা: সূত্র। 'ধৃত ব্য়বসায়ী বাকিবুর রহমানকে তিনি কতদিন চেনেন?'। 'বাকিবুর রহমানের এত সম্পত্তি কোথা থেকে এবং কী করে হল?'। 'দীর্ঘদিন ধরে কীভাবে বাকিবুর রহমানের রাইস মিল সরকারি তালিকাভুক্ত ছিল?'। 'এতদিন ধরে এত সুযোগ সুবিধা কী করে পেলেন বাকিবুর রহমান?'। 'বাকিবুর জ্যোতিপ্রিয় মল্লিকের কথায় শ্রী হনুমান রিয়েলকন-সহ ৩টি সংস্থা ১২ কোটি টাকা দিয়ে কেনেন'। পরে আরও ৮ কোটি টাকা নগদ জমা করেন, দাবি ইডি সূত্রের।