Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
ABP Ananda LIVE : গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি। 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
বদলের পশ্চিমবঙ্গে প্রথম স্বাধীনতা দিবস উদযাপন করা হল নতুন সরকারের উদ্যোগে। ধুতি-পাঞ্জাবী পরে রেড রোডে পতাকা তুললেন মুখ্যমন্ত্রী। তার আগে নেতাজি মূর্তিতে করা হল শ্রদ্ধাজ্ঞাপন। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বললেন, ‘বিকশিত পশ্চিমবঙ্গ ছাড়া ২০৪৭-এর বিকশিত ভারত সম্ভব নয়’। রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের উন্নয়ন ও ভবিষ্যৎ নিয়ে একাধিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, ২০৪৭ সালে বিকশিত ভারত গড়ার লক্ষ্য পূরণ করতে হলে একইসঙ্গে বিকশিত পশ্চিমবঙ্গও গড়ে তুলতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং স্বামী প্রণবানন্দের ঐকান্তিক প্রচেষ্টার ফলেই পশ্চিমবঙ্গের বর্তমান কাঠামো গড়ে উঠেছিল। এবার রাজ্যকে তার পুরনো গৌরবের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়াই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।