Recruitment Scam: স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় প্রচুর জমি বাজেয়াপ্ত করল ED। ABP Ananda Live

ABP Ananda Live: কলকাতার পাটুলি থেকে হাওড়ার বাগনান, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থেকে বীরভূমের বোলপুর। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় প্রচুর জমি বাজেয়াপ্ত করল ED। সূত্রের দাবি, বেনামে কেনা জমিগুলি আদতে পার্থ চট্টোপাধ্যায়ের। যার দাম কয়েক কোটি টাকা। বাজেয়াপ্ত হয়েছে তাপস মণ্ডলের খড়দার জমিও। 

তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের জোড়া ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল যকের ধন...৫০ কোটিরও বেশি নগদের পাশাপাশি, পাওয়া গিয়েছিল কয়েক কেজি সোনার গয়না...যা দেখে কার্যত ছানাবড়া হয়ে গিয়েছিল বঙ্গবাসীর চোখ। পাশাপাশি নজরে এসেছিল শান্তিনিকেতনে এই 'অপা'র বাড়ি...পিংলার এই BCM ইন্টারন্যাশনাল স্কুলও...কিন্তু, সেখানেই সব শেষ নয়। স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় জেলবন্দি পার্থ চট্টোপাধ্য়ায়ের, প্রচুর বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

কলকাতার পাটুলিতে ১৮ কাঠা, হাওড়ার বাগনানে ২ বিঘা জমি, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর ও বীরভূমের বোলপুরে বেনামি জমি বাজেয়াপ্ত করা হয়েছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola