Recruitment Scam : শিক্ষা নিয়োগ দুর্নীতি তদন্তে গতি আনতে বিশেষ টাস্ক ফোর্স গঠন সিবিআইয়ের
ABP Ananda | 10 Apr 2023 11:48 AM (IST)

শিক্ষা নিয়োগ দুর্নীতি ( Recruitment Scam ) তদন্তে গতি আনতে বিশেষ টাস্ক ফোর্স গঠন সিবিআইয়ের ( CBI ) । আরও ৭ জন অফিসারকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা হল । এঁদের মধ্যে রয়েছেন ১ এসপি, ৩ ডিএসপি পদমর্যাদার অফিসার। দলে আছেন ২ ইন্সপেক্টর, ১ এসআই পদমর্যাদার আধিকারিকও । এই অফিসারদের দিল্লি, ভুবনেশ্বর, ধানবাদ, ভোপাল, বিশাখাপত্তনম থেকে আনা হয়েছে। ২ মাসের জন্য এঁদেরকে অ্যান্টি করাপশন ব্রাঞ্চে পাঠানো হয়েছে