CBI News: হাইকোর্টের নির্দেশের পর ওএমআর-দুর্নীতি খুঁজতে ফের অভিযানে সিবিআই। ABP Ananda Live

Calcutta High Court: হাইকোর্টের নির্দেশের পর ওএমআর-দুর্নীতি খুঁজতে ফের অভিযানে সিবিআই। সাদার্ন অ্যাভিনিউয়ে এস বসু রায় কোম্পানির অফিসে সিবিআই অফিসাররা। সাইবার বিশেষজ্ঞ, কম্পিউটার বিশেষজ্ঞদের নিয়ে চলছে তল্লাশি OMR ও সার্ভার দুর্নীতির শেষ দেখতে CBI-কে 'অল আউট' ঝাঁপানোর নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। প্রয়োজনে সরকারি বা বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার সাহায্য নিতে নির্দেশ। ৭ সপ্তাহের মধ্যে সিবিআইকে তদন্ত-রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন বিচারপতি মান্থা। দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে সরকারি জমিতে তৈরি হয়েছিল তৃণমূল পার্টি অফিস। এবার সেই অফিসের কাঠামো ভেঙে গুঁড়িয়ে দিল আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। সরকারি জায়গা দখল করে শাসকদলের অফিস নিয়ে গত কয়েকবছর ধরে বিতর্ক চলছে। চাপের মুখে পড়ে দিনকয়েক আগে পার্টি অফিসের টিনের শেড খুলে দেন তৃণমূল কর্মীরাই। গতকাল বুলডোজার চালিয়ে বেআইনি কাঠামো ভেঙে দেয় আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola