Recruitment Scam:নিয়োগ দুর্নীতিতে ডিজিটাল ডেটা উদ্ধারে এবার তথ্যপ্রযুক্তি সংস্থাকে কাজে লাগাবে CBI ?

ABP Ananda LIVE: রাজ্যে নিয়োগ দুর্নীতিতে ডিজিটাল ডেটা উদ্ধারে এবার IBM, WIPRO, TCS-এর মতো তথ্যপ্রযুক্তি সংস্থাকে কাজে লাগাবে সিবিআই? শুক্রবার এমনই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। কী কাজ করবে তথ্য় প্রযুক্তি সংস্থা? আদৌ কি দুর্নীতির মাথা পর্যন্ত পৌঁছনো যাবে? প্রশ্ন তুলছেন চাকরিপ্রার্থীরা।

ময়ূরেশ্বরের ত্রাস তৃণমূল কর্মী বুলেট মির্জা অবশেষে গ্রেফতার। ঠিকা কর্মীকে বেল্ট দিয়ে বেধড়ক মার। অভিযোগ করায় ঠিকা কর্মীর মা-কেও বিবস্ত্র করে মারধরের অভিযোগ। ১ লক্ষ টাকা চেয়ে বেল্ট দিয়ে ঠিকা কর্মীকে বুলেটের শাসন। ভিডিও ভাইরাল হওয়ার ৩ দিনের মাথায় গ্রেফতার তৃণমূল কর্মী বুলেট। 

বাগদা উপনির্বাচনের আগে কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন বিজেপির বনগাঁ জেলা সভাপতি দেবদাস মণ্ডল। নিরাপত্তার দায়িত্বে চার CISF জওয়ান। কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক।বিজেপি জেলা সভাপতির দাবি, লোকসভা ভোটের দিন বাগদা হাসপাতালে তিনি আক্রান্ত হন। তাই পরিস্থিতি বিবেচনা করে বাগদা উপনির্বাচনের আগে তাঁর নিরাপত্তার ব্যবস্থা করেছে কেন্দ্র। তৃণমূলের কটাক্ষ, বিজেপির আমলে বিচারাধীন অভিযুক্তকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola