ED Raid: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এজেন্সির 'অ্যাকশন', সকাল থেকে ত্রিফলা অভিযান | ABP Ananda LIVE

Recruitment Scam: ফের এজেন্সির 'অ্যাকশন', সকাল থেকে ত্রিফলা অভিযান। পুর নিয়োগ দুর্নীতির (Recruitment Scam)  তদন্তে ইডির 'হেভিওয়েট' হানা(ED) । লেকটাউনে মন্ত্রী সুজিত বসুর (Sujit Bose)  ২ বাড়িতে হানা ইডির। সকাল ৬.৩৯: মন্ত্রী সুজিত বসুর বাড়িতে পৌঁছয় ইডি। প্রথমে দরজা খুলতে চাননি মন্ত্রীর বাড়ির কেয়ারটেকাররা, অভিযোগ ইডির। দু'পক্ষের বচসার পর সকাল ৭টা নাগাদ সুজিত বসুর বাড়িতে ঢোকে ইডি। সিআরপিএফ দিয়ে মন্ত্রী সুজিত বসুর বাড়ি ঘিরে তল্লাশি ইডির। মন্ত্রী সুজিত বসুর বাড়ির সামনে 'এরিয়া ডমিনেশন' কেন্দ্রীয় বাহিনীর। দমকলমন্ত্রীর বাড়ির সামনে থেকে জমায়েত সরাল সিআরপিএফ (CRPF) । মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির হানা, বাইরে হাজির পুলিশ। বউবাজারে (Bowbazar) তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতেও অভিযান। সকাল ৬.৪০: তাপস রায়ের বাড়িতে পৌঁছয় ইডি। উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও হানা । সকাল ৬.৩০: সুবোধ চক্রবর্তীর বাড়িতে পৌঁছয় ইডি। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে দমকলমন্ত্রীর বাড়িতে হানা ইডির। দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান সুজিত বসু। 'ধৃত অয়ন শীলের অফিসে তল্লাশিতে, কম্পিউটারে একটি ফোল্ডারের খোঁজ মেলে'। 'তাতে কাদের কাছে কত টাকা গেছে, সেই সংক্রান্ত কোডনেমের তালিকা ছিল ফোল্ডারে'। অয়ন শীলকে জেরায় উঠে এসেছে সুজিত বসুর নাম, ইডি সূত্রে দাবি। ABP Ananda LIVE

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola