Recruitment Scam: যোগ্য চাকরিহারাদের পাশে বিজেপি, মোদির নির্দেশে লিগাল সেল গঠন, খুলছে পোর্টাল
ABP Ananda LIVE: বাংলায় ভোটপ্রচারে (Lok Sabha Election 2024) এসে আদালতের রায়ে চাকরিহারাদের মধ্যে যাঁরা যোগ্য, তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন নরেন্দ্র মোদি। বাংলার বিজেপিকে নির্দেশ দিয়েছিলেন লিগাল সেল তৈরির জন্য। আইনি সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তারপরেই মোদির নির্দেশ অনুযায়ী তৈরি করা হয়েছে লিগাল সেল।