Recruitment Scam: SSC মামলায় CBI-এর চূড়ান্ত চারটি চার্জশিটেই প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম

ABP Ananda LIVE: আজ থেকে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) SSC নিয়োগ দুর্নীতি (Recruitment Scam)  মামলার চূড়ান্ত শুনানি শুরু হচ্ছে। সুপ্রিম কোর্টের(Supreme Court) নির্দেশ মেনে, কলকাতা হাইকোর্টে (High Court)  এই দুর্নীতি মামলার চূড়ান্ত চার্জশিট পেশ করেছে সিবিআই। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে জমা দিয়েছে রিপোর্টও। SSC মামলায় CBI-এর চূড়ান্ত চারটি চার্জশিটেই দুর্নীতির মধ্যমণি হিসেবে নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।এ ছাড়াও, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চাজর্শিটে নাম রয়েছে পার্থর প্রাক্তন আপ্ত সহায়ক সুকান্ত আচার্য, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন শর্মিলা মিত্র এবং OMR শিট মূল্যায়নকারী সংস্থা গাজিয়াবাদের নাইসা আধিকারিক পঙ্কজ বনসলের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola