Recruitment Scam: নিয়োগ দুর্নীতিকাণ্ডে আজ ফের কালীঘাটের কাকুর রুটিন স্বাস্থ্য পরীক্ষা
নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitemnt Scam) আজ ফের কালীঘাটের কাকু (Kalighater Kaku) ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর (Sujoy Krishna Bhadra) রুটিন স্বাস্থ্য পরীক্ষা জোকার (Joka) ইএসআই হাসপাতালে (ESI Hospital)। সিজিও কমপ্লেক্স থেকে নিয়ে যাওয়া হল জোকার ইএসআইতে। ইডি-র দাবি, সুজয়কৃষ্ণর সঙ্গে বেশ কয়েকটি কোম্পানির প্রত্যক্ষ ও পরোক্ষ যোগ মিলেছে। এছাড়া, ৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে, যেগুলি কালীঘাটের কাকু, তাঁর আত্মীয়-পরিজন ও ঘনিষ্ঠদের। এই সমস্ত অ্য়াকাউন্টগুলির মাধ্যমে নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে বলে মনে করছেন ইডি-র তদন্তকারীরা। গত ৩০ মে, টানা জিজ্ঞাসাবাদের পর, গ্রেফতার হন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ। ১৪ জুন ফের তাঁকে আদালতে পেশ করার কথা।