Recruitment Scam : নির্দোষ প্রমাণিত না হওয়া অবধি ডক্টরেট ডিগ্রি ব্যবহার করতে পারবেন না সুবীরেশ : আদালত
গ্রুপ ডি ( Group D Case ) মামলায় এবার সুবীরেশ ভট্টাচার্যকে ( Subiresh Bhattacharya ) যুক্ত করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ( Justice Abhijit Gangopadhyay ) । কার নির্দেশে এই দুর্নীতি ? নাম জানাতে হবে সুবীরেশ ভট্টাচার্যকে। নাম না জানালে মনে করা হবে তিনিই এই দুর্নীতির মাথা। কড়া মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। প্রয়োজন হলে তাঁর পরিবারকে CRPF নিরাপত্তা দেওয়া হবে। CBI'এর মামলায় নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত সুবীরেশ ভট্টাচার্য তার ডক্টরেট ডিগ্রি ব্যবহার করতে পারবেন না বলেও নির্দেশ দেন বিচারপতি।