Recruitment Scam:৫বার কোর্টে গরহাজির,কী অবস্থা সুজয়কৃষ্ণের?কেন্দ্রীয় সরকারের হাসপাতালে কাকুর 'টেস্ট'

ABP Ananda  |  17 Dec 2024 08:07 PM (IST)
ABP News

ABP Ananda LIVE: এবার সিবিআইয়ের হাতে গ্রেফতার 'কালীঘাটের কাকু'। জেল থেকে কেন্দ্রীয় সরকারের হাসপাতালে কাকুর 'টেস্ট'। ৫ বার কোর্টে গরহাজির, কী অবস্থা সুজয়কৃষ্ণের? কেন্দ্রীয় সরকারের হাসপাতালে কালীঘাটের কাকুর স্বাস্থ্যপরীক্ষা। শারীরিক অবস্থা ঠিক থাকলে ৪ দিনের হেফাজতে নেবে সিবিআই। 


তোলাবাজিতে অভিযুক্ত কাউন্সিলর কোথায়? বাগুইআটিতে প্রোমোটারকে বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার পর ২ দিন পার। এখনও অধরা বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। গতকাল গভীর রাতে কাউন্সিলরের দেশবন্ধুনগরের ফ্ল্যাটে হানা দেয় বাগুইআটি থানার পুলিশ। কাউন্সিলরের ফ্ল্যাটের দরজায় নোটিস ঝুলিয়ে দেওয়া হয়।


তোলা না দেওয়ায় বাগুইআটিতে প্রোমোটারকে এভাবেই মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অথচ ঘটনার ২ দিন পরও খোঁজই নেই অভিযুক্ত কাউন্সিলরের। এবার ২৪ ঘণ্টার ডেডলাইন দিয়ে শাসক নেতার বাড়িতে নোটিস ঝোলাল পুলিশ। আক্রান্ত প্রোমোটারের অভিযোগ, আইন মেনে নির্মাণ কাজ করলেও, তাঁর কাছে ৫০ লক্ষ টাকা দাবি করেন বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। ২৩ লক্ষ টাকা দিয়েও দেন তিনি। বাকি টাকা না দেওয়ায়, জোর করে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ প্রোমোটারের। পরে ফের কাজ শুরু করায়, তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। বন্দুকের বাঁট দিয়ে মেরে, মাথা ফাটিয়ে দেওয়া হয়। ২ জনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এখনও অধরা।

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Recruitment Scam:৫বার কোর্টে গরহাজির,কী অবস্থা সুজয়কৃষ্ণের?কেন্দ্রীয় সরকারের হাসপাতালে কাকুর 'টেস্ট'

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন