Calcutta Highcourt: শীঘ্রই শুরু হতে পারে উচ্চ প্রাথমিকে নিয়োগ, ইঙ্গিত হাইকোর্টের। ABP Ananda Live
West Bengal News: শীঘ্রই শুরু হতে পারে উচ্চ প্রাথমিকে নিয়োগ, ইঙ্গিত হাইকোর্টের (High Court) ।'মামলাকারীদের সমসংখ্যক আসন ফাঁকা রেখে বাকি শূন্যপদে নিয়োগ শুরু করা যেতে পারে'। 'শুরু করা যেতে পারে সুপারিশপত্র দেওয়ার কাজ'। প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। কিছু সংখ্যক মামলাকারীর জন্য কি প্রায় ১৩ হাজার শূন্যপদে নিয়োগ আটকে রাখা সম্ভব? প্রশ্ন বিচারপতির। এই মামলায় মামলাকারীর সংখ্যা জানাতে এসএসসি-কে নির্দেশ বিচারপতির। ২০১৬ সাল থেকে বন্ধ রয়েছে উচ্চ প্রাথমিকের নিয়োগ কলকাতা হাইকোর্টের নির্দেশে কাউন্সেলিং সম্পন্ন হলেও সুপারিশপত্র দেওয়ার ওপর বহাল অন্তর্বর্তী স্থগিতাদেশ। ২৮ ফেব্রুয়ারি দুপুরে মামলার পরবর্তী শুনানি। ABP Ananda Live