Remal Cyclone: আছড়ে পড়ে অতিশক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল, সকাল থেকে শহরের দিকে দিকে কী অবস্থা? | ABP Ananda LIVE

আছড়ে পড়ল অতিশক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল। কলকাতা থেকে জেলা, রেমালের প্রভাবে প্রবল ঝড়-বৃষ্টি। জায়গায় জায়গায় ভেঙে পড়ল গাছ। 

সোমবার দুপুর পর্যন্ত কলকাতায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে, হাওড়া, হুগলিতে চলবে ভারী বৃষ্টি। পঃ মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা। 

শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ। আপ ও ডাউন কোনও লাইনেই ট্রেন চলছে না। ট্রেন চলাচল শুরু হতে পারে সকাল ৯টার পরে। বিভিন্ন জায়গায় ট্রেন লাইনের উপর গাছ পড়ে গিয়েছে, খবর রেল সূত্রে। গাছ তুলে ট্র্যাক পরীক্ষার পর ট্রেন চালু করতে সময় লাগবে, জানানো হয়েছে রেলের তরফে। সকাল থেকে কী অবস্থা কলকাতার দিকে দিকে?

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola