Remal Cyclone: গভীর নিম্নচাপে পরিণত হয়েছে রেমাল! কখন আছড়ে পড়বে বাংলায়? ABP Ananda Live

ABP Ananda Live: মে মাসে আবার ঘূর্ণিঝড়ের চোখরাঙানি। বাংলা কি আরও একবার প্রবল দুর্যোগের কবলে পড়তে চলেছে? বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর নিম্নচাপটি গত ৬ ঘন্টায় ১৫ কিলোমিটার বেগে উত্তর-উত্তরপূর্ব  অভিমুখে এগিয়ে চলেছে। ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে রেমাল। আপাতত ১৭.৮°উ অক্ষাংশ, দ্রাঘিমাংশ ৮৯.৭°পূর্বের কাছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর কেন্দ্রীভূত হয়েছে।  

আপাতত বাংলাদেশের খেপুপাড়া থেকে প্রায় ৪৯০ কিলোমিটার দক্ষিণে, পশ্চিমবঙ্গের সাগর থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং ক্যানিং  থেকে ৫৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে গভীর নিম্নচাপটি।  এটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে শনিবার সন্ধ্যার মধ্যে পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তারপর ফের উত্তর দিকে অগ্রসর হয়ে ২৬ মে এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ২৬ মে মধ্যরাতের মধ্যে সাগর দ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। তখন তার গতিবেগ হতে পারে  ১১০ থেকে ১২০ কিলোমিটার  প্রতি ঘণ্টা।  বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৩৫ কিমি প্রতি ঘণ্টা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola