Remal Cyclone: অবশেষে নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর রুটে মেট্রো চলাচল শুরু, স্বাভাবিক হল পরিষেবা | ABP Ananda

সমস্যা কাটিয়ে অবশেষে নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর রুটে মেট্রো চলাচল শুরু হয়েছে। ১২.০৫ মিনিটে শুরু হল মেট্রো চলাচল, স্বাভাবিক হল পরিষেবা। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়ে মেট্রো পরিষেবায়। পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানেড স্টেশনের মাঝে ট্র্যাকে জল জমে থাকায়, মেট্রো চলাচল ব্যাহত হয় দীর্ঘক্ষণ। জল জমে পার্ক স্ট্রিট স্টেশনেও।

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত হিঙ্গলগঞ্জ। ভেঙে পড়েছে বেশ কিছু মাটির বাড়ি। লেবুখালিতে উপড়ে পড়েছে একাধিক গাছ। লেবুখালি থেকে হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে লেবুখালি থেকে দুলদুলি পর্যন্ত ভেসেল পরিষেবা শুরু হয়েছে। 

ঝড়ে ভেঙে পড়া কলাগাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্য়ু বাবা-ছেলের। কলাগাছের গায়ে বিদ্যুতের তার পেঁচিয়ে ছিল, তারের সংস্পর্শে আসাতেই দুর্ঘটনা। প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন বাবা, বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ছেলে। পূর্ব বর্ধমানের মেমারির কলানবগ্রাম এলাকায় দুর্ঘটনা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola