RG Kar Case: আন্দোলনরত চিকিৎসকদের পাশে দাঁড়াতে সকাল হতেই হাজির সাধারণ মানুষ।

আন্দোলনরত চিকিৎসকদের পাশে দাঁড়াতে সকাল হতেই ঘটনাস্থলে হাজির সাধারণ মানুষ। কেউ এনেছেন চা-কফি, কেউ এনেছেন পাঁউরুটি। সকালের খাবার এনে বিলি করছেন তাঁরা। দক্ষিণ কলকাতার স্কুলের প্রাক্তনীরাও এসে পৌঁছেছেন খাবার-জল নিয়ে।

রাত পেরিয়ে সকাল, স্বাস্থ্য ভবনের সামনে টানা অবস্থানে জুনিয়র চিকিৎসকরা। আর জি কর-কাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করা, খুনের মোটিভ সামনে আনা, বিনীত গোয়েলের পদত্যাগ, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার ইস্তফার দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনে অনড় তাঁরা। গিটার বাজিয়ে গান, ‘জাস্টিস ফর আর জি কর’ স্লোগান, এই ভাবেই কেটেছে গোটা রাত। সকালেও স্বাস্থ্য ভবনের সামনে চলছে স্লোগান-শাউটিং। গতকাল নবান্ন থেকে মেল করে আলোচনায় বসার প্রস্তাব এসেছিল। মেলের ভাষা ‘অপমানজনক’ বলে দাবি করে, তা প্রস্তাব ফিরিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তাঁরা আগেই জানিয়েছেন, দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চলবে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola