RG Kar Live: মঙ্গলের পর বুধ, পরপর দুদিন পিছিয়ে গেল আর জি কর মামলার শুনানি | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ৩৪ নম্বর মামলা হিসেবে আজ শুনানির কথা ছিল সুপ্রিম কোর্টে। পরপর ২দিন সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আর জি কর মামলার শুনানি। কালকের বদলে প্রথমে আজ সকাল, তারপরে দুপুরে শুনানির কথা ছিল।

আরও খবর...

দু'পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়  কলকাতার নারকেলডাঙা। বাইক পার্কিংকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত বলে দাবি করা হয় পুলিশের তরফে। বচসা গড়ায় হাতাহাতিতে। পুলিশের দাবি, ব্যাপক ইট বৃষ্টি চলে দু'পক্ষের মধ্যে। ভিড়ের মধ্যে থেকে গুলি চালানোর অভিযোগ ওঠে একজনের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে ক্যাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। মৃদু লাঠি চার্জও করা হয়। এই ঘটনায় চারটি মামলা রুজু করেছে নারকেলডাঙা থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খোঁজ চলছে। অশান্তি কারণে এই এলাকায় কালী পুজোর বিজসর্জনের শোভাযাত্রায় কোনও সমস্যা হয়নি বলেও দাবি করে পুলিশ। 

এদিন শুনানি পর্বে রাজ্যের তরফে দাবি করা হয়, 'নারকেলডাঙায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কোনও ঘটনা ঘটেনি। একই গোষ্ঠীর দুই ব্যক্তির মধ্যে গন্ডগোল হয়েছিলওখানে পুলিশ আহত হয়েছে, ৬ FIR হয়েছে।' পাল্টা প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, তাহলে ওখানে দশ হাজার লোক ছিল বলে অভিযোগ উঠছে কেন? আর জি কর মেডিক্যালে হামলার ক্ষেত্রেও মামলাকারীদের দাবি করা দুষ্কৃতীদের সংখ্যা প্রথমে মানেনি রাজ্য। কোনও পরিকল্পনা ছাড়া এত লোক জমা হল কী করে? আর জি কর মেডিক্যালের ক্ষেত্রেও রাজ্য বলেছিল, আগাম খবর পায়নি।'   

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola