RG Kar: নবান্নে ২ ঘণ্টা জুনিয়র চিকিৎসকরা অপেক্ষা করলেও ভেস্তে গেল বৈঠক

লাইভ স্ট্রিমিংয়ে রাজি হল না রাজ্য সরকার, ভেস্তে গেল নবান্নের বৈঠক। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন, লাইভ স্ট্রিমিং সম্ভব নয়, জানালেন মুখ্যমন্ত্রী
জুনিয়র চিকিৎসকদের লাইভ স্ট্রিমিংয়ের শর্ত মানল না সরকার, ভেস্তে গেল বৈঠক। ২ ঘণ্টার বেশি নবান্নের বাইরে ঠায় বসে থেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নাস্থলে ফিরলেন আন্দোলনকারীরা। নবান্নের বৈঠক ভেস্তে যাওয়ার নেপথ্যে রাজনীতি দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওরা বিচার চায় না, চেয়ার চায়, আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। 'দু-একজনের জন্য বৈঠক হচ্ছে না, বাইরে থেকে তাঁদের কাছে নির্দেশ আসছে। মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আছি, আমি পদ চাই না, বলছেন মুখ্যমন্ত্রী। 'মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আছি, আমি পদ চাই না। ওরা বিচার চায় না, চেয়ার চায়, জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়ার পর মন্তব্য মুখ্যমন্ত্রীর। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola