RG Kar Case: আরজি কর মেডিক্য়ালের নিহত চিকিৎসক কি কারও চক্ষুশূল হয়ে উঠেছিলেন? কী ইঙ্গিত ইন্টার্ন চিকিৎসকের? ABP Ananda Live

আর জি কর মেডিক্য়ালের নিহত চিকিৎসক কি কারও চক্ষুশূল হয়ে উঠেছিলেন? এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে এনিয়ে বিস্ফোরক দাবি করলেন আর জি কর হাসপাতালেরই ইন্টার্ন চিকিৎসক সারিফ হাসান। তাঁর দাবি, ওই তরুণী চিকিৎসক বেশি কাজ করতে পছন্দ করতেন, যা নিয়ে অনেকেই অভিযোগ করেছিল। এর আগে এক ব্য়ক্তি মত্ত অবস্থায় সেমিনার হলে ঢুকেছিলেন বলেও দাবি করেছেন তিনি। কিন্তু, তার প্রেক্ষিতে কী ব্য়বস্থা নেওয়া হয়েছিল? জানেন না কেউ।

আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ, খুনে কি সঞ্জয় রায় একাই জড়িত? নাকি ছিলেন আরও কেউ? এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এবার এনিয়ে বিস্ফোরক দাবি করলেন আর জি কর মেডিক্য়ালের ইন্টার্ন চিকিৎসক সারিফ হাসান। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে সারিফ সাফ জানিয়েছেন, তাঁর দেখে মনে হয়নি, এই কাজ একজনের পক্ষে করা সম্ভব। তাঁর আরও দাবি, CCTV নজরদারি এড়িয়েও ওই ঘটনাস্থলে পৌঁছনো সম্ভব।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola