RG Kar Protest: ফের বিচার চেয়ে রাজপথে, সোদপুরে অভয়া মঞ্চের ডাকে ন্যায়বিচারের অগ্নিগর্জন যাত্রা

ABP Ananda Live: আর জি কর কাণ্ডে ফের পথে অভয়া মঞ্চ। আজ সোদপুরে অভয়া মঞ্চের ডাকে জমায়েত কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন সাধারণ মানুষ থেকে চিকিৎসকরা। রবিবার, গড়িয়াহাটে সকাল ১০টা থেকে দুপুর ২টো, অভয়া ক্লিনিক করছে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। ৯ তারিখ, সোমবার, তরুণী চিকিৎসক হত্য়াকাণ্ডের ১০ মাস পূর্ণ হচ্ছে। ওইদিন অভয়া স্মরণে, আর জি কর হাসপাতাল প্রাঙ্গনে জমায়েত কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি টালা থানা অভিযানেরও ডাক দেওয়া হয়েছে।

আর জি কর কাণ্ডে, সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্য়ু কারাদাণ্ডের সাজা দিয়েছে আদালত। কিন্তু এই রায়ে একেবারেই সন্তুষ্ট নন নিহত তরুণী চিকিৎসকের পরিবার ও চিকিৎসকদের একাংশ। ঘটনায় রাজ্য় ও কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তরুণী চিকিৎসকের মা-বাবা। পাশাপাশি, আর জি কর মেডিক্য়াল কলেজের দুর্নীতি, জাল ওষুধের কারণে রোগীমৃত্য়ু, টাকা দিয়ে পরীক্ষায় পাস... এমনই একাধিক অভিযোগ নিয়ে সরব হয়েছেন তরুণী চিকিৎসকের মা। 

 

 

সোশ্য়াল মিডিয়ায় শুভেন্দুকে নিয়ে বিতর্কিত পোস্ট তৃণাঙ্কুরের, পাল্টা হুঁশিয়ারি বিরোধী দলনেতার

এবার তরজা শুভেন্দু অধিকারী ও তৃণাঙ্কুর ভট্টাচার্যের। এবার বিরোধী দলনেতাকে নিয়ে সমাজমাধ্যমে পোস্ট তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতির। থেমে থাকেননি শুভেন্দুও। তিনিও পাল্টা প্রতিক্রিয়ায় জানিয়েছে যে তৃণাঙ্কুরকে এর ফল ভুগতে হবে। তবে পাল্টা মানহানির মামলা করার হুঁশিয়ারি তৃণাঙ্কুর ভট্টাচার্যের।

শুভেন্দু ভট্টাচার্য জানিয়েছেন, ''অত্যন্ত নিম্নমানের, AI প্রয়োগ করে তৃণমূলের এই কর্মচারী এই কাজটা ভাইপোর কথায় করেছে। আমি মুখে কিছু বলব না। আমি ওর মালিককে হারিয়েছি। মমতা বন্দ্যােপাধ্য়ায়কে হারিয়েছে। তাই তৃণাঙ্কুরের সম্পর্কে বললে ওর মাইলেজ বেড়ে যাবে। ও তো আগে চুন আর ব্লিচিং সাপ্লাই করত। একজন হিন্দু বাড়ির ছেলেকে যেভাবে আস্থায় আঘাত করেছে। তার ফল ওকে ভুগতে হবে।''

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola