RG Kar News: CGO কমপ্লেক্সে CBI দফতরে DC নর্থ ও DCDD স্পেশাল I ABP ANANDA LIVE

ABP Ananda LIVE: শেষমুহূর্তে পিছিয়ে গেল নবান্নে স্বাস্থ্য বৈঠক। স্বাস্থ্য কর্তাদের সঙ্গে কালকের বৈঠক স্থগিত। মেডিক্যাল কলেজ, সিএমওএইচদের সঙ্গে বৈঠক স্থগিত। বৈঠকে থাকার কথা ছিল জেলা শাসক, পুলিশ সুপারদেরও।
'সাধারণ মানুষ কাছে-দূরের বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আমাদের খাবার, জল প্রত্যেকটি জিনিস দিয়ে সাহায্য করছেন এবং পাশে থাকছেন। সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষদের জন্য কিছু করা হয়ত তাঁর সামর্থ কম কিন্ত তাঁরা ইচ্ছেটি প্রবল। একটি হাত পাখা নিয়ে প্রত্যেকটি আন্দোলনকারীদের হাওয়া করছেন যাতে কারুর গরম না লাগে। তিনিও কিন্তু এই আন্দলনের একজন আন্দোলনকারী। এইটার পিছনে মনে হয় না কোনও রাজনীতি আছে। প্রত্যেক মানুষই রাজনীতি নিয়ে থাকে, প্রত্যেক মানুষের একটি নিজস্ব নিজস্ব রাজনীতি আছে কিন্তু রাজনীতির বাইরেও প্রত্যেকটি মানুষের যে মনুষ্যত্বের জায়গাগুলো আছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই আন্দোলন। এই আন্দোলনে কোনও রাজনীতির রং নেই, কোনও রাজনীতির প্রভাব নেই, সম্পূর্ণ একটি অরাজনৈতিক আন্দোলন', মন্তব্য জুনিয়র চিকিৎসকের।