RG Kar News: নিহত চিকিৎসকের মা-বাবার অনুরোধে উঠল জুনিয়র ডাক্তারদের অনশন-আন্দোলন

ABP Ananda  |  22 Oct 2024 01:25 PM (IST)
ABP News

ABP Ananda Live: আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের মা-বাবার অনুরোধে উঠল জুনিয়র ডাক্তারদের অনশন-আন্দোলন। গতকাল, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর, রাতে ধর্মতলার মঞ্চ থেকে অনশন প্রত্যাহারের ঘোষণা করলেন তাঁরা। ১৭ দিন পর অনশন তুললেও, ন্যায়বিচার-সহ ১০ দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও শোনা গেল জুনিয়র ডাক্তারদের মুখে। আগামী শনিবার, আর জি কর মেডিক্যালে মহাসমাবেশের ডাক দিলেন তাঁরা। গত ৫ অক্টোবর থেকে ধর্মতলায় ‘আমরণ অনশন’ শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও শুরু হয় অনশন। একের পর এক জুনিয়র চিকিৎসক অসুস্থ হয়ে পড়লেও পিছু হঠেননি তাঁরা। শেষপর্যন্ত সোমবার অনশন তোলার ঘোষণার পাশাপাশি আজ স্বাস্থ্য ধর্মঘটের কর্মসূচিও প্রত্যাহার করলেন আন্দোলনকারীরা। ধর্মতলার মঞ্চ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন প্রথম থেকে অনশনে বসা জুনিয়র চিকিৎসক অর্ণব মুখোপাধ্যায়। সর্বোচ্চ প্রশাসনিক পদের অনুরোধে যে তাঁরা অনশনের পথ থেকে সরে আসেননি, স্পষ্ট করে দেন ১৫ অক্টোবর থেকে অনশনে বসা জুনিয়র চিকিৎসক রুমেলিকা কুমার।

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • RG Kar News: নিহত চিকিৎসকের মা-বাবার অনুরোধে উঠল জুনিয়র ডাক্তারদের অনশন-আন্দোলন

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন