RG Kar Protest: আগামীকাল সুপ্রিম শুনানি, আর তার আগে স্লোগানে স্লোগানে মুখরিত রাজপথ

ABP Ananda LIVE: আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর নয় নয় করে কেটে গিয়েছে ৪৯ দিন। এখনও তিলোত্তমার বিচারের আশায় জ্বলছে মশাল, হাঁটছে মানুষ। পথে-ঘাটে, অলি-গলিতে কোথাও না কোথাও রোজ উঠছে স্লোগান।ভরা আশ্বিনে বাংলায় এবার পুজো এসেও যেন আসছে না। আর এই আবহেই, সোমবার ফের সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। (RG Kar Case)

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে সোমবার ফের আর জি কর মামলার শুনানি রয়েছে। গত ১৭ সেপ্টেম্বর প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ওই বেঞ্চই মামলার শুনানি করে।  এর পর, ২৭ শে সেপ্টেম্বর হওয়ার কথা ছিল পরবর্তী শুনানি। কিন্তু রাজ্য সরকারের আবেদনের প্রেক্ষিতে শুনানি পিছিয়ে যায়। সোমবার ফের শুনানি হতে চলেছে। (Supreme Court)

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola