RG Kar Protest: জুনিয়র ডাক্তারদের ডাকে সোদপুর থেকে ধর্মতলা পর্যন্ত ন্যায় বিচার যাত্রা

ABP Ananda  |  19 Oct 2024 05:28 PM (IST)
ABP News

ABP Ananda Live: আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা গতকালই ডাক দিয়েছিলেন আজকের জন্য ন্যায় বিচার যাত্রা। যে ন্যায়বিচার যাত্রা ইতিমধ্যেই শুরু হয়েছে। সোদপুর থেকে ধর্মতলা পর্যন্ত যাবে এই ন্যায় বিচার যাত্রা। যেখানে শুধু জুনিয়র ডাক্তাররা নয় তার পাশাপাশি বিভিন্ন স্তরের সাধারণ মানুষ তাঁরা পর্যন্ত যোগ দিয়েছেন এই ন্যায়বিচার যাত্রায়।


'আমরা যদি প্রতিবাদ করি তাহলে তো অনশনই করব। অনশন করা ছাড়া আর কী উপায় আছে, সুরাহা তো মিলতেই হবে। সরকারের উত্তরের জন্য আমরা অপেক্ষা করে বসে আছি। ২টো তো দাবি, এক হচ্ছে তিলোত্তমার বিচার চাই, কারণ এই দাবিগুলো পেশ করার পরও তিলোত্তমা হয়েছে. তারপরেও অভয়া হয়েছে',বললেন চৈতি ঘোষাল। 'ডা. নারায়ণ বন্দ্যোপাধ্যায় আমাদের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ফোরমাস ওয়েস্ট বেঙ্গলের অন্তর্গত সংগঠনের কোনও সদস্য নয়। অন্য কোনও চিকিৎসক সংগঠনে প্রতিনিধিত্ব করেন কিনা আমাদের জানা নেই।  কিন্তু জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, জনগণের ঐক্যবদ্ধ যে আন্দলন চলছে তা দৌত করবার অধিকার ওকে কেউ দেয়নি। উনি ব্যক্তিগতভাবে যে কারও সঙ্গে দেখা করতেই পারেন সে ব্যাপারে আমাদের বলার কিছু নেই। তিনি এমন একজনের সঙ্গে এবিষয়ে কথা বলেছেন যিনি শুরু থেকেই অতি কদর্য ভাষায় জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদের আক্রমণ করেছেন', মন্তব্য সুবর্ণ গোস্বামীর। সিনিয়রদের সঙ্গে বৈঠকের পর ফের রাজ্যকে ডেডলাইন জুনিয়র ডাক্তারদের। সোমবারের মধ্যে দাবি না মানলে মঙ্গলবার সরকারি-বেসরকারি হাসপাতালে ধর্মঘটের হুঁশিয়ারি।  ১৪দিনে জুনিয়র ডাক্তারদের অনশন। আজ সোদপুর থেকে ধর্মতলা ন্যায়বিচার যাত্রা। রবিবার অনশন মঞ্চে জমায়েতের ডাক। বার্তা মুখ্যমন্ত্রীকেও। অসুস্থ জুনিয়র ডাক্তারদের সঠিক চিকিৎসা সুনিশ্চিত হোক। মেডিক্যাল বোর্ড করে দিনে দু'বার দিতে হবে স্টেটাস রিপোর্ট, সমস্ত মেডিক্যাল কলেজে চিঠি স্বাস্থ্য দফতরের।

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • RG Kar Protest: জুনিয়র ডাক্তারদের ডাকে সোদপুর থেকে ধর্মতলা পর্যন্ত ন্যায় বিচার যাত্রা

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন