RG Kar News: জেলায় জেলায় জরুরি বিভাগে যোগদান। আর জি কর হাসপাতালেও কাজ শুরু। ABP Ananda LIVE

RG Kar News: টানা ৪২ দিনের আন্দোলন শেষে আজ থেকে বিভিন্ন সরকারি হাসপাতালে কাজে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আরজি কর মেডিক্যালে জরুরি বিভাগে সকাল থেকে কাজ শুরু করেছেন তাঁরা। এদিন সকাল ৮টা থেকে জরুরি পরিষেবা শুরু করেন আরজি করের জুনিয়র ডাক্তাররা। 

টানা ৪২ দিনের আন্দোলন শেষে আজ থেকে বিভিন্ন সরকারি হাসপাতালে কাজে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আরজি কর মেডিক্যালে জরুরি বিভাগে সকাল থেকে কাজ শুরু করেছেন তাঁরা। এদিন সকাল ৮টা থেকে জরুরি পরিষেবা শুরু করেন আরজি করের জুনিয়র ডাক্তাররা। আইসি, আইটিইউ-তে তাঁরা কাজ যোগ দিয়েছেন। অন্যদিকে, OPD-তে বসছেন সিনিয়র ডাক্তাররা। এখনই সেখানে কাজে যোগ দিচ্ছেন না জুনিয়র ডাক্তাররা। ট্রমা কেয়ারও অ্যাটেন্ড করছেন তাঁরা। আগামী ২৭ সেপ্টেম্বর রয়েছে আরজি মামলার পরবর্তী শুনানি। এরমধ্যে তাঁরা তাঁদের নিরাপত্তার বিষয়গুলি মিটিয়ে দেওয়ার আবেদন রাজ্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তাই এই পরিস্থিতিতে আংশিক পরিষেবা শুরু করেছেন তাঁরা। সমস্যার সমাধান না হলে পুনরায় কর্মবিরতি চালু করতে পারেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola