RG Kar Protest: বেলঘরিয়ায় আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে ফের পথে ৩ প্রধান। ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ফের তিন প্রধানের এক স্বর, 'জাস্টিস ফর আর জি কর' (RG Kar Protest)। আর জি কর কাণ্ডের বিচার চেয়ে বেলঘরিয়া ক্লাব প্রতিষ্ঠান সম্বন্বয় সমিতির ডাকে প্রতিবাদে সামিল ময়দানের তিন প্রধান মোহনবাগান (Mohun Bagan), ইস্টবেঙ্গল (East Bengal) ও মহমেডান (Mohammedan Sporting) সমর্থকরা। 

রথতলা মোড়ে তিন প্রধানের সমর্থকেরাই একসঙ্গে মিলে কাঁধেকাঁধ মিলিয়ে জোর গলায় তুললেন আওয়াজ। প্রিয় ক্লাবের জার্সি পরে, ফ্ল্যাগ হাতে নিয়ে অগণিত সমর্থকরা শনিবার, ৭ সেপ্টেম্বর রাস্তায় নামেন। শুধু ক্লাবের সমর্থকেরা নন, বিভিন্ন মহলের কলাকুশলীরাও উপস্থিত এই প্রতিবাদ সভায়। কেউ ক্যানভাসে রং তুলির মাধ্যমে ছবি আঁকলেন, কেউ আবার গানে, নাচের মাধ্যমে প্রতিবাদে মুখর হন। সেখানে অল্প বয়সী থেকে প্রবীণ নাগরিক সকলেই একসঙ্গে ন্যায়ের দাবিতে অবিচল। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola