RG Kar News: আর জি কর-কাণ্ডের জের, সরানো হল আইএমএ-র মালদা শাখার সভাপতি তাপস চক্রবর্তীকে

ABP Ananda LIVE: আর জি কর-কাণ্ডের জের, সরানো হল আইএমএ-র মালদা শাখার সভাপতিকে। '৯ অগাস্ট আর জি কর মেডিক্যালের ক্রাইম সিনে থাকার অভিযোগ তাপস চক্রবর্তীর বিরুদ্ধে'। 'উপযুক্ত ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত আইএমএ-র মালদা শাখার সভাপতি পদ থেকে অব্যাহতি'। আইএমএ-র মালদা শাখার বৈঠকে সিদ্ধান্ত, দাবি সহ সভাপতির । 'রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে যোগ দিতে কলকাতায় গিয়েছিলাম'। '৯ অগাস্ট বৈঠকের মাঝে হঠাৎই আর জি কর মেডিক্যালে মর্মান্তিক ঘটনার খবর আসে'। 'রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আর জি কর মেডিক্যালে গিয়েছিলাম'। 'রাত সাড়ে ৪টে থেকে ৬টা-সোয়া ৬টা পর্যন্ত ছিলাম আর জি কর মেডিক্যালে'। আইএমএ-র মালদা শাখার সভাপতি পদ থেকে সরানোর পর দাবি তাপস চক্রবর্তীর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola