RG Kar Doctor Death Case: আর জি কর কাণ্ডে মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, ৫০তম সাক্ষী হিসেবে কোর্টে CBI

ABP Ananda Live: আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুন মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ। ৫০তম সাক্ষী হিসেবে কোর্টে সিবিআইয়ের প্রধান তদন্তকারী অফিসার। চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায় সাক্ষ্য দিলেন প্রধান IO সীমা পাহুজা। শিয়ালদা কোর্টে বুধবার ৫০জন সাক্ষীর ক্রস এক্সামিনের সম্ভাবনা। তারপরে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের জেরার প্রক্রিয়া শুরু, খবর সূত্রের।
সংখ্যাগুরু-সংখ্যালঘু বিতর্কে দলেই চাপে ফিরহাদ হাকিম। তাঁর মন্তব্য দল সমর্থন করে না বলে কড়া বার্তা দেওয়া হল তৃণমূলের তরফে। আজ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। রাজ্যের এক সিনিয়র মন্ত্রী ও কলকাতার মেয়রের মন্তব্য নিয়ে সম্প্রতি বিতর্ক দানা বাঁধে। সেই মন্তব্য দল অনুমোদন করে না বলে জানিয়ে দেওয়া হল। এটাও স্পষ্ট করা হয়েছে, তৃণমূলের অবস্থান বা আদর্শ এই বক্তব্যে প্রকাশিত হয় না। পশ্চিমবঙ্গের সামাজিক কাঠামোকে হুমকির মুখে ফেলে দেয়, এমন কোনও মন্তব্য করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জানানো হয়েছে তৃণমূলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল।