RG Kar Doctors Protest: রাত ৯ থেকে ১০টা আলো নিভিয়ে প্রতিবাদের আহ্বান জুনিয়র ডাক্তারদের

ABP Ananda  |  04 Sep 2024 01:00 PM (IST)
ABP News

ABP Ananda LIVE: 'আমাদরে যে দাবি তা এখনও বজায় আছে। আমাদের আন্দোলন চলছে। আজ রাত ৯টা থেকে ১০টার  সময় সমস্ত জনগণকে অনুরোধ করেছি তাঁরা যেন সকলে ঘরের আলো নিভিয়ে একটি প্রদীপ নিয়ে বা কোনও মোমবাতি নিয়ে বাইরে এসে যেন একটা মানব বন্ধন তৈরি করে। আমাদের অভয়া যাতে বিচার পায়, তাঁকে মাথায় রেখেই আমাদের এই কর্মসূচি', বললেন আন্দোলনকারী চিকিৎসক।


মমতা আজ জানান, ধর্ষণ একটি ব্যাধি। এই ব্যাধি সারাতে হবে। কিন্তু গোটা দেশে ধর্ষণের ঘটনায় সাজার হার অত্যন্ত কম। এত সাহস পাচ্ছে কোথা থেকে ধর্ষকরা, প্রশ্ন তোলেন মমতা। এর কারণ উপলব্ধি করতে হবে বলে জানান তিনি। মমতা জানিয়েছেন, ২০২২ সালের পরিসংখ্যান বলছে, গোটা দেশে ধর্ষণের ঘটনায় ৭৬ শতাংশ ক্ষেত্রে পুলিশ চার্জশিট জমা দিয়েছে। কিন্তু মাত্র ২.৬ শতাংশ ক্ষেত্রেই অপরাধী দোষী সাব্যস্ত হয়েছে। অর্থাৎ সমস্যা রয়েছে, সেটা মানতে হবে বলে মত মমতার। আর জি করের ঘটনায় বাংলাকে বদনাম করা হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা। তিনি বলেন, "বাংলাকে আজ যাঁরা বদনাম করছেন, বাংলার সম্মান নিয়ে ভাবুন। বাংলা মাকে বদনাম করলে, আপনার গায়েও লাগবে, আমার গায়েও লাগবে। আপনারা আমাকে যেভাবে অসম্মান করেছেন, আমরা কিন্তু প্রধানমন্ত্রীকে করিনি।" তাঁর সরকার কেন্দ্রীয় আইনের ফাঁকগুলি পূরণে উদ্যোগী হয়েছে বলে জানান মমতা। বিরোধীরা যেভাবে তাঁর পদত্যাগের দাবিতে সরব হয়েছেন, উত্তরপ্রদেশ, গুজরাত, হরিয়ানা, মহারাষ্ট্রে একের পর এক ঘটনায় প্রধানমন্ত্রীর পদত্যাগ ক'জন চেয়েছেন, প্রশ্ন তোলেন তিনি। বিধানসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগও দাবি করেন তিনি।

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • RG Kar Doctors Protest: রাত ৯ থেকে ১০টা আলো নিভিয়ে প্রতিবাদের আহ্বান জুনিয়র ডাক্তারদের

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন