RG Kar News: 'পুলিশ কেসটা ঘোরানোর জন্য ব্যাগ থেকে রিপোর্ট বের করে দেখায়...', বললেন নির্যাতিতার মা
ABP Ananda LIVE: 'আমি সব হারিয়ে ফেলেছি, আমার মনের অবস্থা আমি বলে বোঝাতে পারবা না। সেই দিন হাসপাতাল থেকে একজন ফোর করে বলেন আপনার মেয়ে অসুস্থ। তাঁকে বারবার জিজ্ঞাসা করায় সে বলে আমি কী ডাক্তার আমি বলতে পারিনা। তারপর সুপার বলেন, আপনার মেয়ে আত্মহত্যা করেছে। ওখানে আমাদের অনেকক্ষণ বসিয়ে রেখেছিল, আমার মেয়ের মুখ দেখতে দেয়নি। সেদিন আমাদের খুব হেনস্থা হতে হয়েছিল । আমাদেরকে খুব চাপে রেখেছিল, মেয়ের গাড়িও ভাঙার চেষ্টা করেছিল পুলিশ। খুব তাড়াহুড়ো করেছিল আমাদের বার করে দেওয়া জন্য', বললেন নির্যাতিতার মা।
আর জি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই অমিত শাহকে চিঠি সুখেন্দুশেখরের। নারী নির্যাতন রুখতে আরও কড়া আইন আনার দাবি তৃণমূল সাংসদের। নারী নির্যাতনের অভিযোগ এলেই দ্রুত ব্যবস্থা নিতে আইনি সংস্থানের দাবি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে সশস্ত্র নারী সুরক্ষা বাহিনীও গড়ার দাবি সুখেন্দুশেখর রায়ের। 'প্রত্যেক জেলায়। অন্তত ৩টি করে ফাস্ট ট্র্যাক কোর্ট করতে হবে'। 'নির্যাতিতাকে ৬ মাসের মধ্যে বিচার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে'। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের। 'নির্যাতিতাকে ৫০ লক্ষ টাকা সাহায্য ও সরকারি চাকরির ব্যবস্থা'। 'নির্যাতিতার মৃত্যু হলে পরিবারকে ৫০ লক্ষ টাকা সাহায্য দিতে হবে'। 'মৃত নির্যাতিতার পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দিতে হবে'। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের