RG Kar Doctor Death: আর জি কাণ্ডে ফের দলের অস্বস্তি বাড়ালেন সুখেন্দু শেখর রায়

ABP Ananda LIVE: আর জি কাণ্ডে ফের দলের অস্বস্তি বাড়ালেন সুখেন্দু শেখর রায়। তিনি আবারও সোশাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে উল্লেখ করেছেন, 'রাষ্ট্রের জন্মের আগে মানুষের জীবন ছিল নৃশংস এবং সংক্ষিপ্ত। সেই সময়েই কি আমরা ফিরে যাচ্ছি?' পোস্টের মাধ্যমে প্রশ্ন করেছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। 

তৃণমূলে ফের দেব বনাম কুণাল ঘোষ।এবার ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন ঘিরে সংঘাত। '৬ মাস আগে মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা ডায়ালিসিস ইউনিটের আবার উদ্বোধন করেছেন দেব'। 'ফলকে উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রীর নামের বদলে দেবের নাম'। 'মুখ্যমন্ত্রীর নাম পাঠানো হয় অনুপ্রেরণায়'। 'সুপারস্টার বলেই এত বেনজির সাহসী কাণ্ড করা যায়'। 'শুধু রিলের নয়, রিয়েল হিরো'। দেবকে কটাক্ষ করে সোশাল মিডিয়ায় পোস্ট কুণাল ঘোষের। আর জি কর কাণ্ডের আবহে পাল্টা কুণাল ঘোষকে পরামর্শ দিয়েছেন দেব। 'দিদিকে ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ও সিটি স্ক্যান মেশিনের জন্য অনুরোধ করেছিলাম'। 'দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন'। 'এক সপ্তাহ আগে মেশিনগুলো আসে, হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে উদ্বোধন করি'। 'যাতে সাধারণ মানুষ পরিষেবার ব্যাপারে জানতে পারেন'। 'এর ফলে মুখ্যমন্ত্রী, সাংসদ, সুপারস্টার বা মুখপাত্র নয়, উপকৃত হবে সাধারণ মানুষ'। 'আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে তথ্য যাচাই না করে মন্তব্য না করাই ভাল'। কুণাল ঘোষকে জবাব ঘাটালের তৃণমূল সাংসদ দেবের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola