RG Kar Incident: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে রাস্তায় কংগ্রেস-বিজেপি। ABP Ananda Live

আরজি কর-কাণ্ডের (RG Kar incident) প্রতিবাদে বিজেপির বিডিও অফিস ঘেরাও। বাঁকুড়ায় বিজেপির বিডিও অফিস ঘেরা, ব্যারিকেড ভাঙার চেষ্টা। পাঁশকুড়াতেও বিজেপির বিডিও অফিস ঘেরাও ঘিরে তুলকালাম। পোলবাতেও বিজেপির বিডিও অফিস ঘেরাও অভিযানে উত্তেজনা। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ ঘিরে তুলকালাম। অ্যাকাডেমি থেকে নিজাম প্যালেস পর্যন্ত মিছিল কংগ্রেসের। আরজি কর-কাণ্ডের মধ্যেই এবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে উত্তেজনা। দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তপ্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ। রোগী কল্যাণ কমিটির বৈঠক চলাকালীন অধ্যক্ষকে ঘেরাও করল ছাত্ররা। কলেজের বিভিন্ন দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে। প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। দীর্ঘদিন কলেজে কোনও ছাত্রসংসদ নির্বাচন হয়নি বলে অভিযোগ। বর্তমান ছাত্রসংসদ বাতিল করে অবিলম্বে নির্বাচনের দাবি ছাত্রদের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola