RG Kar Protest: বেলা ১২টায় করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযান আন্দোলনকারী চিকিৎসকদের
ABP Ananda | 10 Sep 2024 10:15 AM (IST)

কর্মবিরতিতে অনড় থেকে আজ স্বাস্থ্য ভবন অভিযানের ডাক আন্দোলনকারী চিকিৎসকদের। বেলা ১২টায় করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক। সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা থেকে সিপি-র ইস্তফার দাবি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য ভবনে টানা অবস্থানের প্রস্তুতি ।
সরকারের হাল ধরুন অভিষেক। সরকারের নেতৃত্বে আসুন তিনি। আর জি কর-কাণ্ডের আবহে এবং রাজ্যসভার সাংসদ পদ থেকে জহর সরকারের ইস্তফা দেওয়ার ঘোষণার পর এরকমই পোস্টে ছেয়ে গেছে সোশাল মিডিয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনে চেয়ে তৃণমূলের কর্মী সমর্থক ছাড়া পোস্ট করেছেন বিভিন্ন পদাধিকারীরাও।
আর জি কর-কাণ্ডে চরম অস্বস্তিতে তৃণমূল সরকার। আর এরইমধ্য়ে অত্য়ন্ত তাৎপর্যপূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরকারের অংশ করার দাবিতে সোশাল মিডিয়ায় আছড়ে পড়েছে একের পর এক পোস্ট।