RG Kar News:তরুণী চিকিৎসকের দেহের কাছে কীভাবে এল হেডফোন? কী বললেন সঞ্জয়ের আইনজীবী?ABP Ananda Live

RG Kar Update: চিকিৎসককে ধর্ষণ-খুনে ধৃত, কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার, সঞ্জয় রায়ের জামিনের আর্জি খারিজ করল শিয়ালদা আদালত। আগামী বিশে সেপ্টেম্বর পর্যন্ত ফের তাকে জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক। শুনানিতে CBI-এর তদন্তকারী অফিসার দেরিতে আসায় তাঁকে ভর্ৎসনা করেছে আদালত। পাশাপাশি, সঞ্জয়ের আইনজীবী কী বলেছেন, সেটাও রাখব আপনাদের সামনে। আর জি কর হাসপাতালে, যেদিন চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়, সেইদিনই তাঁর বাড়িতে গিয়ে, টাকা দিতে চেয়েছিলেন, কলকাতা পুলিশের DC নর্থ। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন মৃত চিকিৎসকের বাবা। এই প্রসঙ্গে, গতকাল, তৃণমূলের তরফে একটা ভিডিও দেখানো হয়। যেখানে দেখা যাচ্ছে, মৃত চিকিৎসকের বাবা দাবি করছেন, 'এরকম কোনও ঘটনাই ঘটেনি।' যদিও এ নিয়ে মৃতার বাবা দাবি করেছেন, জোর করে তাঁদেরকে দিয়ে ওই ভিডিও তৈরি করা হয়েছিল!

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola