RG Kar live: আর্থিক দুর্নীতির তদন্তে ইডি, বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি। ABP Ananda Live

RG Kar News: সন্দীপ ঘোষের বাড়িতে ইডি, তিন ঘন্টা অপেক্ষার পর খুলল দরজা। সুভাষগ্রামে আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও ইডি। সকাল পৌনে ৭টা নাগাদ প্রসূনের বাড়িতে পৌঁছন তদন্তকারীরা। চিকিৎসককে ধর্ষণ-খুনের পর, সেমিনার হলের ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছিল প্রসূন চট্টোপাধ্যায়কে। আর জি কর মেডিক্যালের অধ্যক্ষ হওয়ার পর, সন্দীপের সঙ্গেই দেখা যেত প্রসূনকে। নিজেকে সন্দীপ ঘোষের PA বলে পরিচয় দিতেন প্রসূন চট্টোপাধ্যায়। বেলেঘাটায় আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে ইডি-র হানা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সকাল ৬টা ৪০-এ র সন্দীপের বাড়িতে পৌঁছেছে চার সদস্যের টিম। হাওড়ার সাঁকরাইলে ভেন্ডর বিপ্লব সিংহর বাড়িতে ইডি-র তল্লাশি অভিযান। বিপ্লব সিংহর বাড়ির ঢিল ছোড়া দূরত্বে ঘনিষ্ঠ কৌশিক কোলের বাড়িতেও হানা ইডি-র। সুভাষগ্রামে আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও ইডি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola