RG Kar Live: রাজ্য মেডিক্যাল কাউন্সিল সাফাই অভিযানে নামলেন সিনিয়র চিকিৎসকরা। ABP Ananda Live

RG Kar News: জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য় ভবন সাফাই অভিযানের পর এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিল সাফাই অভিযানে নামলেন সিনিয়র চিকিৎসকরা। এর মধ্য়েই চাপের মুখে পড়ে সিবিআই হেফাজতে থাকা সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। আরজি কর মেডিক্য়ালের চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় এবার সিবিআইয়ের নজরে টিএমসিপি নেতা আশিস পাণ্ডের গতিবিধি। চিকিৎসকের দেহ উদ্ধারের দিন হাওড়ার সালকিয়ার ফ্ল্য়াট ছেড়ে সল্টলেকের একটি হোটেলে বান্ধবীকে নিয়ে ওঠেন আর জি কর মেডিক্য়ালের হাউসস্টাফ। কেন হঠাৎ সল্টলেকের হোটেলে উঠলেন টিএমসিপি নেতা? জানতে বৃহস্পতিবার ফের আশিস পাণ্ডেকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনকাণ্ডে প্রতিবাদে মুখর কলকাতা। আজ ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে ন্যায়বিচারের দাবিতে গণকনভেনশনের ডাক দিয়েছিল জনচেতনা মঞ্চ। সেখানেই উপস্থিত হন সমাজের বহু বিশিষ্ট মানুষ। ABP Ananda Live 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola