RG Kar News: আর জি করে আর্থিক দুর্নীতি? 'ইডির তদন্ত করা উচিত', বললেন সুকান্ত? ABP Ananda Live

ABP Ananda Live: আর জি কাণ্ডের প্রতিবাদে সল্টেলেকের সিজিও কমপ্লক্সে আইনজীবীদের বিক্ষোভ।  আর জি কর মেডিক্যালে ডাক্তার ছাত্রীকে খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে শিয়ালদা আদালতে পেশ। ৬ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে সঞ্জয় রায়। সঞ্জয় রায়ের নিরাপত্তার জন্য শিয়ালদা আদালত জুড়ে CISF বাহিনী। পলিগ্রাফ পরীক্ষার জন্য সম্মতি দিয়েছে সঞ্জয় রায়। শিয়ালদা আদালতে তোলার আগে এদিন বিক্ষোভ দেখায় বাংলাপক্ষ। সংগঠনের তরফে দেওয়া হয় স্লোগান। মেদিনীপুরেও বিজেপির কর্মী সমর্থকদের থানা ঘেরাও অভিযান। মেদিনীপুর শহরে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ । অপর দিকে আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির নিউ জলপাইগুড়ি থানা অবরোধ। নিউ জলপাইগুড়ি থানা অবরোধ বিজেপি কর্মী- সমর্থকদের। পুলিশের ব্যারিকেড ভেঙে ঢুকে পড়লেন বিজেপি সমর্থকরা। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola