Amartya Sen: 'যা ঘটেছে, তা অত্যন্ত খারাপ, পৈশাচিক', আর জি কর-কাণ্ডে সরব অমর্ত্য সেন | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: আর জি কর-কাণ্ডে সরব অমর্ত্য সেন। যা ঘটেছে, তা অত্যন্ত খারাপ, পৈশাচিক। এটা চিন্তার কারণ। মন্তব্য নোবেলজয়ী অর্থনীতিবিদের। পাশাপাশি, উদ্বেগ প্রকাশ করে তাঁর মন্তব্য, এটা শুধু আর জি করের সমস্যা নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই একই সমস্যা। লোকে যে, এই বিষয়টি নিয়ে চিন্তিত, সেটাকে ভাল জিনিসই বলব। এদিকে, এই প্রেক্ষাপটেই, ওনার বিবৃতি বলে যা ছড়িয়েছে, সেটি তাঁর নয় বলে জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

আরও খবর...

আর জি করে আর্থিক অনিয়মের মামলার তদন্তে রবিবার সকালে চন্দন লৌহের টালার ফ্ল্যাটে হানা দিল CBI. আরজি করের মধ্যে কফি স্টল রয়েছে চন্দন লৌহের। টালায় তাঁর ফ্ল্য়াটের নীচেই রয়েছে তৃণমূল বিধায়ক অতীন ঘোষের জন সংযোগ কার্যালয়। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তৃণমূল বিধায়ক অতীন ঘোষের সঙ্গে চন্দনের বেশ কিছু ছবি প্রকাশ্যে এনেছেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। যদিও এনিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি অতীন ঘোষের। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola