CBI Sandip Ghosh: সিবিআই-এর তলবে আজও সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষ

সিবিআই-এর তলবে আজও সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষ। সকাল ৯.৩০টার কিছু পরে সিজিও-তে হাজির আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ। এর আগে টানা ৮ দিন সিবিআই তলবে সিজিও-তে হাজির হয়েছিলেন সন্দীপ ঘোষ

অন্যদিকে, আর জি কর মেডিক্যালের আর্থিক দুর্নীতির অভিযোগ সংক্রান্ত নথি সিবিআইয়ের কাছে হস্তান্তর SIT-এর। এদিন নথি নিয়ে নিজাম প্যালেসে হাজির হন SIT-এর প্রতিনিধিরা। গতকাল আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষের আমলের দুর্নীতির অভিযোগের তদন্তভার সিবিআই-কে দেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। হাইকোর্টের নির্দেশ, ৩ সপ্তাহ পর তদন্তের স্টেটাস রিপোর্ট আদালতকে জানাতে হবে কেন্দ্রীয় এজেন্সিকে। এর আগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি।                                                              

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola