RG Kar News: ফের রাজপথে জনগর্জন, বিচারের দাবিতে এবার ধর্মতলা দখলের ডাক | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: মুখ্যমন্ত্রীর প্রচ্ছন্ন হুঁশিয়ারির পরেও ফের রাজপথে জনগর্জন। বিচারের দাবিতে এবার ধর্মতলা দখলের ডাক। কলেজ স্কোয়ার থেকে মিছিল। এবার 'ধর্মতলা দখল'

আরও খবর..

সুপ্রিম কোর্টে ফের প্রশ্নের মুখে কপিল সিব্বল। দেহ যখন ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সেই চালান কোথায়? রাজ্যকে প্রশ্ন প্রধান বিচারপতির। আমরা কোনও চালান পাইনি, আদালতে জানাল সিবিআই। 'চালান এই কারণেই গুরুত্বপূর্ণ, কারণ তাতে বোঝা যায় যে দেহের সঙ্গে কী কী পাঠানো হয়েছিল', এই চালান ছাড়া দেহ ময়নাতদন্তের জন্য গ্রহণ করা হবে না, মন্তব্য প্রধান বিচারপতির। এই মুহূর্তে আমার কাছে যা তথ্য আছে তাতে ম্যাজিস্ট্রেট লিখিতভাবে যা দিয়েছেন তা ছাড়া কিছু নেই, জানালেন কপিল সিব্বল। চালান ছাড়া কীভাবে ময়নাতদন্ত হল? প্রশ্ন প্রধান বিচারপতির। হাইকোর্টে যে কেস ডায়েরি দেওয়া হয়েছিল সেখানে চালান ছিল, সওয়াল রাজ্যের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola