RG Kar News: তুমুল বৃষ্টি উপেক্ষা করেই বামেদের প্রতিবাদ মিছিল, লালবাজার অভিযান | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: আর জি কর কাণ্ডের প্রতিবাদে আইনজীবীদের নেতৃত্বে SFI-DYFI-এর মিছিল। হাসপাতালে তাণ্ডবের পর বাম নেতা-কর্মীদের তলবের প্রতিবাদে মিছিল। আর জি করে ভাঙচুরে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ। কলেজ স্ট্রিট থেকে লালবাজার পর্যন্ত মিছিল বামেদের ছাত্র সংগঠনের। বৃষ্টি মাথায় করেই চলছে মিছিল। সেখানে রয়েছেন ডিওয়াইএফআই- এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি-সহ ৭ জনের প্রতিনিধি দল গিয়েছেন লালবাজারের ভিতরে। মীনাক্ষীদের সঙ্গে লালবাজারে ৩০ জন আইনজীবী। বি বি গাঙ্গুলি স্ট্রিটে ব্যারিকেড নিয়ে মিছিল আটকাতে তৈরি পুলিশ। 

আর জি কর কাণ্ডের প্রতিবাদে আইনজীবীদের নেতৃত্বে SFI-DYFI-এর মিছিল। হাসপাতালে তাণ্ডবের পর বাম নেতা-কর্মীদের তলবের প্রতিবাদে মিছিল। কলেজ স্ট্রিট থেকে লালবাজার পর্যন্ত মিছিল করবে বামেদের ছাত্র সংগঠন। বি বি গাঙ্গুলি স্ট্রিটে ব্যারিকেড নিয়ে মিছিল আটকাতে তৈরি পুলিশ। 

২৭ অগাস্ট নবান্ন অভিযান হবে, সেই মিছিল দেখে ভয়ে পালাবেন মুখ্যমন্ত্রী। আর জি কর-কাণ্ডের প্রতিবাদ-সভায় বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির বীরভূমের প্রাক্তন জেলা সম্পাদক কালোসোনা মণ্ডল। 

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola