RG Kar Live: পুলিশি তদন্তে উল্লেখযোগ্য কোন পদক্ষেপ নেই, তাই হাইকোর্টের নির্দেশে তদন্তভার CBI- এর উপর

ABP Ananda Live: রাজ্যের তদন্তকারী সংস্থা যদি ব্যর্থ হয় তাহলে CBI-কে তদন্তভার দেওয়া যায়। ৫ দিন পরেও পুলিশি তদন্তে উল্লেখযোগ্য কোন পদক্ষেপ নেই। তাই মামলার তদন্তভার CBI-কে দেওয়া হল। আজ সিবিআই তদন্তের নির্দেশ দিতে গিয়ে পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করল কলকাতা হাইকোর্ট (kolkata High court)। প্রধান বিচারপতি বললেন, যদি পরিবারকে ৩ ঘণ্টা বসিয়ে রাখা হয়, যদি তাদের প্রথমে আত্মহত্যার কথা বলা হয়, তাহলে এটা বুঝতে হবে প্রশাসন তাদের সঙ্গে নেই। এটা তো এমন নয় যে, কোনও ব্যক্তি জেলের মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন, তারপর তাঁকে হাসপাতালে নিয়ে আসার পর মৃত বলে জানা গেছে। মৃতা তো হাসপাতালেই ছিলেন, তিনি তো সেখানকার অংশ । 

আরও খবর, আরজি কর কাণ্ডের মধ্যেই  নতুন আতঙ্ক বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের লেডিজ হস্টেলের পাঁচিল টপকে ঢুকল এক ব্যক্তি। কালো কাপড় ও মুখঢাকা দুষ্কৃতীকে ঘিরে হস্টেলে আতঙ্ক।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola