RG Kar New: উত্তরপত্রে রাজনৈতিক স্লোগান লিখলে পরীক্ষা বাতিল? বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

HS Exam: উত্তরপত্রে রাজনৈতিক স্লোগান লিখলে পরীক্ষা বাতিল? আর জি কর কাণ্ডের আবহে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক। 'পরীক্ষার খাতায় লেখা যাবে না রাজনৈতিক স্লোগান'। সিমেস্টার বিধি প্রকাশ করে জানাল সংসদ। আর জি কর কাণ্ডে প্রতিবাদের জেরেই কি এই সিদ্ধান্ত, উঠছে প্রশ্ন। আর জি কর কাণ্ডের আগেই খসড়া পাঠানো হয়েছে সরকারকে, দাবি সংসদের। আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিটি রোডে প্রতিবাদ। প্রতিবাদে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও প্রাক্তনীরা। অভিযোগ, প্রতিবাদীদের মধ্যে ঢুকে যায় এক সিভিক ভলান্টিয়ার। ওই সিভিক ভলান্টিয়ার মত্ত অবস্থায় ছিল, অভিযোগ বিক্ষোভকারীদের। অভিযোগ, ওই সিভিক ভলান্টিয়ারকে তড়িঘড়ি সরিয়ে নিয়ে যায় পুলিশ। এর প্রতিবাদে সিঁথি মোড়ে অবস্থান কর্মসূচি পড়ুয়া ও প্রাক্তনীদের। 'সিভিক ভলান্টিয়ারদের কিসের ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে?' প্রশ্ন লকেটের। ABP Ananda Live 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola