RG Kar News:'ফাঁদ থেকে বেরিয়ে আসুন, জিজ্ঞেস করে যান এমন ঘটনা কেন ঘটল?..', বিস্ফোরক মন্তব্য জীতু কমলের | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: আরজি করে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের (RG Kar News) প্রতিবাদে আজ কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical College) গণ কনভেশনের আয়োজন করা হয়। সেখানেই ফের এই ঘটনা নিয়ে মুখ খুলল টলিপাড়া। উপস্থিত ছিলেন অভিনেতা জীতু কমল (Jeetu Kamal)। রীতিমতো বিস্ফোরক মন্তব্য করলেন 'অপরাজিত' অভিনেতা। 

আরও খবর...

আগামীকাল নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ। আজ একটি সাংবাদিক সম্মেলন করে ছাত্রদের তরফ থেকে জানানো হয়, এই আন্দোলনের কোনও রাজনৈতিক রং নেই। বারে বারেই আবেদন করা হয় এই আন্দোলনকে শান্তিপূর্ণ রাখতে ও ছাত্রসমাজের বাইরে কোনও রাজনৈতিক দলকেই এই আন্দোলনে যোগদান না করতে। বাংলায় যে পরিস্থিতি আছে, সেখানে গণ আন্দোলন গুরুত্বপূর্ণ, এই বার্তাও দেওয়া হয় আজ। কী হতে চলেছে আগামীকাল নবান্ন অভিযানের রূপরেখা? এই সাংবাদিক সম্মেলন থেকেই তা আজ স্পষ্ট করে দেওয়া হল।

ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুত বিচার, ১৫দিনে শুনানি শেষের সওয়াল করে মমতার চিঠি । নারী নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর চিঠি নিয়ে পাল্টা চিঠি কেন্দ্রের । কেন্দ্রের চিঠিতে ভারতীয় ন্যায় সংহিতায় কঠোর আইনের উল্লেখ।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola