RG Kar News: ন্যায়বিচারের দাবিতে আন্দোলন থামবে না, হুঙ্কার আন্দোলনকারীদের | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: 'নিরাপত্তা নিয়ে রাজ্যের নির্দেশিকা কার্যকর না হওয়া পর্যন্ত চলবে আংশিক কর্মবিরতি'। ন্যায়বিচারের দাবিতে আন্দোলন থামবে না, হুঙ্কার আন্দোলনকারীদের।

আজ একদিকে সিজিও কমপ্লেক্স অভিযান করলেন জুনিয়র ডাক্তারা, অন্যদিকে মশাল হাতে বিরাট মিছিলে সামিল হল নাগরিক সমাজ।

আর জি কর-কাণ্ডে পদক্ষেপ চেয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে ডাক্তাররা। 'আমরা যা করার করব, কিন্তু রাজ্য সরকারের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ। কীভাবে বাংলায় হাসপাতাল চলছে, কী ঘটছে, সবাই দেখছে', রাজ্য সরকারের দায়িত্ব মনে করিয়ে বার্তা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর।

আরও খবর..

পুজোর আগে বড় স্বস্তি কেষ্টর, ইডির মামলাতেও জামিন । গ্রেফতারির ২ বছরের মাথায় জেলমুক্ত হচ্ছেন অনুব্রত মণ্ডল । মেয়ের পর এবার অনুব্রত মণ্ডলের জামিন । সিবিআইয়ের পর ইডির মামলাতেও জামিন
মেয়ের পর এবার তিহাড় থেকে মুক্তি পাবেন কেষ্ট । গরুপাচার মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে জামিন । ১১ অগাস্ট, ২০২২: গরুপাচার মামলায় গ্রেফতার হন অনুব্রত মণ্ডল
পুজোর আগেই বীরভূমে ফিরছেন কেষ্ট । ১০ সেপ্টেম্বর: জামিনে মুক্তি পান কেষ্ট-কন্যা সুকন্যা । সোমবার তিহাড় জেল থেকে ছাড়া পেতে পারেন অনুব্রত মণ্ডল

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola