Kolkata News: ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে আপত্তিকর মন্তব্য,কাকলির বিরুদ্ধে সরব সাইকিয়াট্রিক সোসাইটি | ABP Ananda LIVE

Kakoli Ghosh Dastidar: আইএমএ-কে চিঠি ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির রাজ্য শাখার। এবিপি আনন্দ-র ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে করা তৃণমূল সাংসদের মন্তব্য নিয়ে অভিযোগ। 'কাকলি ঘোষ দস্তিদারের মন্তব্য রুচিবিরুদ্ধ, অসম্মানজনক ও নিন্দনীয়'। 'এই মন্তব্য মহিলা চিকিৎসকদের যোগ্যতা, কঠিন পরিশ্রম ও তাঁদের পেশার দায়বদ্ধতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে'। 'চিকিৎসকদের কাছে ক্ষমা চাওয়া উচিত কাকলির'। 'আইএমএ থেকে বহিষ্কার করা হোক কাকলি ঘোষ দস্তিদারকে'। আইএমএ সভাপতিকে চিঠি ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির রাজ্য শাখার। আর জি কর মেডিক্যালের সেমিনার রুম বিতর্কে নাম জড়ানো অভীক দে-র বিরুদ্ধে বিক্ষোভ এবার বর্ধমান মেডিক্যালে। 'এখনও 'থ্রেট কালচার' চালিয়ে যাচ্ছেন অভীক দে-র অনুগামীরা'। অভিযোগ তুলে বর্ধমান মেডিক্যালে বিক্ষোভ চিকিৎসক পড়ুয়াদের একাংশ। গতকালও জেনারেল বডির মিটিংয়ে পড়ুয়াদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola