Kunal Ghosh: আর জি কর সংক্রান্ত তথ্য দিতে সিবিআই দফতরে, দাবি কুণালের  | ABP Ananda LIVE

ABP Ananda live: সিবিআই দফতরে কুণাল ঘোষ । আর জি কর সংক্রান্ত তথ্য দিতে সিবিআই দফতরে, দাবি কুণালের । জুনিয়র ডাক্তারদের দেওয়া তথ্য সিবিআইকে দিতেই সিজিও-তে, দাবি তৃণমূল নেতার । কী বিষয়ে তথ্য, স্পষ্ট করলেন না কুণাল ঘোষ 

আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে তোলপাড় গোটা দেশ। বিচারের দাবিতে কর্মবিরতি চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। প্রতিবাদে নেমেছে দেশের চিকিৎসক সংগঠনগুলিও। বাংলার পাশাপাশি বিভিন্ন রাজ্য়ে চলছে চিকিৎসকদের কর্মবিরতি। এরই মধ্যে এবার দুই চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে তলব করেছে লালবাজার। কলকাতা পুলিশ সূত্রে দাবি, আর জি করকাণ্ডে নিহত চিকিৎসকের পরিচয় প্রকাশ্য়ে আনা ও গুজব ছড়ানোর অভিযোগে তাঁদের তলব করা হয়েছে। আর জি করকাণ্ড নিয়ে সোশাল মিডিয়ায় ধারাবাহিকভাবে সরব চিকিৎসক কুণাল সরকার।

আরজি কর কাণ্ডের প্রতিবাদে বীরভূমের রামপুরহাটে মিছিল স্টুডেন্ট ইউনিয়নের। বিচারের দাবিতে একজোট হল ছাত্রছাত্রীরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola