RG Kar News LIVE: বুধের পর রবি, রাত দখলের দ্বিতীয় দফাতেও গর্জে উঠল রাজপথ | মোমবাতি, মশাল হাতে মিছিল | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: বুধের পর রবি। রাত দখলের দ্বিতীয় দফাতেও গর্জে উঠল রাজপথ। মোমবাতি, মশাল হাতে মিছিল। আর জি করের প্রাক্তন অধ্যক্ষের বাড়ির সামনেও বিক্ষোভ।

মুখ্যমন্ত্রীর গায়ে কালি লাগানোর চেষ্টা হলে হাত মুচড়ে দেওয়ার নিদান সাংসদের, আন্দোলনকারী চিকিৎসকদের জনরোষের মুখে পড়ার সম্ভাবনার কথা সাংসদের মুখে, বিরোধীদের মদত দেওয়ার অভিযোগ তুলে হুঁশিয়ারি পুলিশদের একাংশকেও

আর জি কর মেডিক্য়াল-কাণ্ডে বিচার চেয়ে বাইপাশে মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহামেডান সমর্থকদের জমায়েত। ছত্রভঙ্গ করতে লাঠি চালাল পুলিশ। আর জি কর মেডিক্য়ালে হামলার রাতে পুলিশের এই তৎপরতা কোথায় ছিল? গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনের মতো, ১৪ অগাস্ট রাতে কেন সুরক্ষিত রাখা হয়নি আর জি কর হাসপাতালকে? যেখানে পুলিশ নেই বলে ম্য়াচ বাতিল করা হল, সেখানে সমর্থকদের প্রতিবাদ ঠেকাতে এত পুলিশ এল কোথা থেকে? উঠছে এমনই একাধিক প্রশ্ন।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola