Narendra Modi:'যারাই দোষী তাদের যেন ছাড় না দেওয়া হয়..',আরজি কর কাণ্ডের আবহে এবার কড়া বার্তা মোদির | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় সারা দেশ। সেই আবহে এবার নারী নির্যাতনের ঘটনা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও খবর..

মহারাষ্ট্রের জলগাঁওয়ে 'লাখপতি দিদি সম্মেলন'-এ প্রধানমন্ত্রী মোদি বলেন, 'নারীদের নিরাপত্তা অত্যন্ত জরুরি বিষয়। আমি আবার সব রাজ্য সরকারকে বলব নারীদের উপর অত্যাচারের ঘটনা অমার্জনীয়। যারাই দোষী তাদের যেন ছাড় না দেওয়া হয়।' তিনি আরও বলেন, 'যে মহিলাদের অত্যাচার করে এবং যে তাকে বাঁচায়, তাদের শাস্তি হওয়া উচিত। হাসপাতাল হোক বা থানা, যেখানেই গাফিলতি, সেখানেই উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।' মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আখতার আলির স্টল বণ্টনে দুর্নীতির অভিযোগ নিয়ে এবার সিবিআই অভিযান । টালায় ফ্ল্যাটে সিবিআই তল্লাশি। চন্দন লৌহ নামে এক ব্যক্তির ফ্ল্যাটে সিবিআই-অভিযান । আর জি কর হাসপাতালের মধ্যে চন্দনের একটি কফি স্টল আছে বলে খবর। এই স্টলের মালিকানা, কীভাবে স্টলের বণ্টন হয়েছে, তা জানতে চায় সিবিআই।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola